শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

জন্ডিস স্পেশ্যাল ...

বাদর এবং বাঁদরামির মধ্যে তফাত ঠিক কতটা ? 


একটা কর্তা আরেকটি কর্ম।।মোদের পূর্বপুরুষ-রা যতদিন না চার পা এর প্রথম দুটিকে হাত হিসাবে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে ততদিন তারা গাছে ঝুলত আর বনগাঁ লাইন এ থাকলে ট্রেনে ঝুলবে এতে আর সমস্যা কই... মোদ্দা কথাই হল ঝোলা তোমার রক্তে... প্রতহ সকাল বিকাল (গুরুজনের কথা মনে করিয়ে) রেলে তুমি ঝুলিবে গাছে ঝুলিলে যেমন পরার সমস্যা থাকে তেমন এখানে ও। টপুস করে উকুন পড়ার মতো, ট্রেন থেকে যদি পরেও যাও প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো এক হবু নিউটনের গ্রাভিট সত্য আবার... তবে indian rail কে ধন্যবাদ । প্রভু বলেছেন... ঝুলিতে পারব না বলে মহিলা দের কামড়া সিলেক্ট করিলে চলিবে না। বিজ্ঞ্যাপনদাতারা তো কবে থেকেই বলে চলেছেন, না ঝুলে মামনি কে বল কমপ্লান খাওয়াতে। তবে কি এদিক অদিক দুই পক্ষ মিলে ট্রেনে উঠতে না পারলে কমপ্লান খাওয়ানো হবে?

বাঙালী জাত তো সারাজীবন বর-কনে পক্ষের পরেই বাম পক্ষ আর সাথে ডানপক্ষ কে মিলিয়া আসিয়াছে, এখন তো তাই বাঙালী কে "পক্ষ" পাত দুষ্ট বলিলে চলিবে না... ।

কোন মন্তব্য নেই: