শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

এসো বাঁধি রাখী

কাল তো বাঙ্গালী মেয়েদের ভাতৃত্ব বোধ তুঙ্গে... কোন কবি যেন বলেছিল, বোন দজ্জাল হোক কিম্বা আদুরে... হাত বাড়িয়ে বসি মাদুরে। বোধ হয় রবীন্দ্রনাথ হবে। হাতের কব্জিতে বিচিত্র রঙ্গিন সব সুতো
কি অদ্ভুত বলুন..মামুলি একটা সুতলি, তার কি ক্রেজ। ৫১ টাকা একটা সুতোর দাম। ও ওই যে রাখী উৎসব। আগে বুঝলে বিপদতারিনী-র কটা “আলিমুদ্দিন” সুতো রেখে দিতুম। এই বাজারে বেশ চলত। গতবার আমার এক জ্যোতিষ সচেতন বান্ধবী নিজের ভাই কে শুনলাম হাতে শিকড় বাকড় বেঁধে দিয়েছে। কনটেন্ট তো একই। সেই সুতো। সঙ্গে ভাগ্যের প্রোটেকশন ফ্রী।  অবশেষে সুতোই কিনলুম। দোকানদার বেশ চালাক। শুধু সুতো নয় দাদা। আমার দোকানে গিফটও পাবেন বলে গছিয়ে দিল। সঙ্গে হেমন্ত মুখুজ্জে বোন সম্পর্কে কি বলেছেন তার গুটিকয় বানী।  
রাখী হোক বা ফোঁটা, মনের পকেটে রাখা পিরিত যেন ঠিক আর্চিস টের পায়। লাল সবুজ টেডির পাছায় শায়িত বিদ্ঘুতে সব ট্যাগ। গলা কতটা কাটবে তার হিসাব লেখা থাকে ওতে । সমগ্র বোন জাতির মনের ট্যাঞ্জেন্তিয়াল রেডিয়াসে ঢুকতে গেলে উহা মিনিমাম এন্ট্রি। তবু বোন তো বোন ই হয়। এবং কালই তো সেই অফিসিয়াল আবদার এর দিন। 

কোন মন্তব্য নেই: