বুধবার, ১ মার্চ, ২০১৭

"সেলফ"-ই তে রই সেলফি নই

আমার সকল সৌন্দর্য,
ইনস্টাগ্রামে মাপা
সেলফি জানে কতকটা আর,
বাকিটা ফেসবুকেতে চাপা ।
নিজস্বী তোমায় বারংবার ...
আঁকড়ে ধরে যে সত্তার
তুলে রাখে ছাপ, যৌবন ধাপ,
মুহুর্তে ফ্রেমবন্দী ।
নিকটবর্তী  মুন্ডূ-ত্রয়,
ব্রহ্মা রুপে প্রকট হয়;
১৮০ ডিগ্রি কোণে
মুণ্ডু খানি স্থির
সামনে তব সেলফি কুইন
রুপের লাগি পেঙ্গুইন
সোশ্যাল মিডিতে এন্ট্রি নিলেই
বৃদ্ধাঙ্গুষ্ঠের  ভিড়।
হস্তে তাহার সেলফি স্টিক,
তর্জনী তে আলতো টিক
প্যারাবোলিক ভঙ্গিমাতে,
রুপের সাথে সন্ধি !
জীবন এলে থমকে যায়
আয়না পেলে মুখ দেখায়
লাইকে ঢাকিছে রুঢ় বাস্তব

জীবন হল বন্দী ।। 

কোন মন্তব্য নেই: