রজস্বলার রক্তে মেখে অপবিত্র মন...
মানুষ খুনের রক্তে সাজে মন্ত্রী সজ্জন...
ধর্ম এঁটে বুকের পাটায়,
বেনিয়মের ইচ্ছে চাটায়,
দিব্যি আছে ধর্ম ভিরু কর্মনাশার দল...
আগ্রিসিভ মম মৌলবাদে,
জুটল শেষে হাড়হাভাতে
অন্যায় শেষে ঢাকিতে হলে ধর্মই সম্বল !
ধর্ম তব পবিত্র হোক,
প্রাইমারি কি ঠিক করা হোক
ধর্ম দিয়ে ফিল্টার হোক, ... সকল প্রকার ক্রাইম ।
রেসিস্ট কমেন্ট করব সবে,
ধ্রতরাস্ট্রে দেশ এগোবে,
যেমন খুশী সাজায় মোরা ... সাজিব জোগেশ মাইম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন