আমার ঢেঁকুরে সন্ত্রাস ওঠে চলকে
গোলাগুলির শব্দে, ভনভন করে কান
আমি তো একটু শান্তি চেয়েছি প্রভু !
এ কেমন নরকে দিলে আমারে স্থান ।।
গোলাগুলির শব্দে, ভনভন করে কান
আমি তো একটু শান্তি চেয়েছি প্রভু !
এ কেমন নরকে দিলে আমারে স্থান ।।
চারিপাশে বরফস্নাত চূড়া সকল
নিত্য হাসিছে আমায় দেখে রোজ
শ্বেতশুভ্র নাকি শান্তির প্রতিক জানি,
বিধাতা !! আমায় কেন পাঠালে নিতে খোঁজ ?
নিত্য হাসিছে আমায় দেখে রোজ
শ্বেতশুভ্র নাকি শান্তির প্রতিক জানি,
বিধাতা !! আমায় কেন পাঠালে নিতে খোঁজ ?
রাগে ভয়ে সর্বাঙ্গ উঠিছে জ্বলে,
গায়ে জমিছে সন্ত্রাসের চড়া ঘাম ।
একটু শান্তিতে থাকতে চেয়েছি বলে
জুটিছে শেষে দেশদ্রোহীতার বদনাম।
গায়ে জমিছে সন্ত্রাসের চড়া ঘাম ।
একটু শান্তিতে থাকতে চেয়েছি বলে
জুটিছে শেষে দেশদ্রোহীতার বদনাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন