বুধবার, ১ মার্চ, ২০১৭

ধর্মের কর্মে; খিদে কি কমবে?

ধর্মে কি আর ভাত জোটাবে?
রাম রহিমের জোর লড়াই
স্বদেশ বিদেশ বুঝিনা বাপু,
ক্ষুদার রাজ্যে এক সবাই

দুধের শিশুর দুধ জোটেনা
শিব লিঙ্গে দুধ ঢেলে
অপচয়ের এমন সাক্ষী সেজে
সত্যি বলোতো কি পেলে ?

ধর্মের নামে নাটুকেপনা
ধর্ম কর্মের গিট ছাড়াই
যে ধর্ম হিংসা ছড়ায়
অমন ধর্মের পা মাড়াই

ধর্ম ভুলে কর্মে মাতুক,  
মানবতার নতুন ঝাঁক, 
খিদের পেটে ভাত জোটালে,
ক্ষুদার্তরা ধর্ম পাক

ধর্মের নামে নোংরামি সব,
মানবতার চাপে হোক না ম্লান
খিদের রাজ্যে ভীসন ভালো,  

তপ্ত রুটির উষ্ণ ঘ্রান

কোন মন্তব্য নেই: