না ঠিক পোষাচ্ছে না। আজন্ম টার্গেট একটা
ভুমিকম্প টাইপ কাজ করব কিন্তু যেই পথে নামা অমনি বাঁধা। আমার মনের আলনায় থরে থরে
সাজানো একের পর এক বৈপ্লবিক সাধনা। টকটকে টার্গেট। কিন্তু হাত বাড়ালেই এরর ৪০৪।
সঙ্গে অযাচিত কিছু লোকের বেকার তক্ক। ওরে বাবা রিসার্চ কি চিনেবাদাম। টুস করে
ফাটাও আর নিশিন্তে চিবাও। এর জন্য চাই সাধনা। অনেকটা যোগী পুরুশের মতন। পেপার
জার্নালের যজ্ঞে ব্রেনাহুতি দিচ্ছি আকছার। অভিনব সব মনের ইচ্ছে দিবারাত্র খুসকির
মতো জ্বালাচ্ছে। লাভের লাভ বলতে মানসিক সান্তনা গুটি কয়েক ভালো কাজ। যদিও এসব
অনেকটা কমদামী রকেটের মতন। প্রথমে তেরেফুরে উঠলেও অচিরেই নেতানো ফুস। যদিও
প্রাপ্তির তালিকা এতো ক্ষুদ্র নয়। এতদিনে বন্ধুর ছেলের মুখেভাত টু বান্ধবীর মেয়ের
স্কুলের ফর্ম ফিলাপ সবেরই সাক্ষী হতে হয়েছে। ভালবাসায় মরচে ধরেছে। চোখের প্রেম, না বলা প্রেম, সবার
বিয়েতে নিমন্ত্রিত সাক্ষী থেকেছি। কিন্তু যার জন্যে এতো স্বার্থ ত্যাগ, ব্রেনে
ব্রন হয়ে ওঠার জোগাড় সেই দুর্লভ বস্তুর সন্ধান এখনও পেলুম নে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন