শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

গঙ্গা জলের গঙ্গা প্রাপ্তি

চক্ষু বুঝে জল ছেটালে পুরোহিতের দল
শুনছি নাকি গঙ্গা জলে, সকাল এবং দ্বি-প্রহরে,
ঘাটের ধারে চুপি সারে , ভেসে বেড়ায় মল

দুর্গন্ধে নাক চাপা দায়,
চুলকানির ভয় নাহি যায়
বল প্রভু কিবা উপায়,  ... পবিত্রতা-র নামে

গঙ্গোত্রী যে মিনারেল ছাড়ে,
Non stop হিমালয়া-র ঘাড়ে,
তবু তাহার দুইটি পারে !!! ... ভেবেই কপাল ঘামে

সব-টা শুনে ব্রহ্মা বলে,
গঙ্গা জল কে ছেটালে ?
চুলকানি তে শরীর জ্বলে ... সেলিকল দাও প্রভু

এ বেদনা বলিব কিবা
গোড়ালি হতে কপাল, গ্রীবা

Quad core Hand থাকিতে-ও, শান্তি পাইনা তবু

কোন মন্তব্য নেই: