শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

ল্যাম্প পোস্ট

নির্জন স্থানে একাকী ল্যাম্প পোস্ট বারাসাতের একাকী নারী-র থেকেও বোধ করি বিপদ জনক। জাতির জনক যেমন গান্ধীজী ঠিক তেমনই বিপদের জনক ল্যাম্প পোস্ট। ঘুমের ঘরে মাঝে মাঝে স্বপ্নে দেখেছি নরকে যমরাজ কাকে যেন অভিশাপ দিল বঙ্গে বাতি স্তম্ভ হইয়া দাঁড়াইয়া থাকিবে।। আ-মোল-যা... স্তম্ভের নিচে যেমন আঁধার তেমন ই দিলে তো ভাগ্যের লোডশেডিং করে। তাও বিদেশে হলি কথা ছিল। বঙ্গে লোকে তো নোনা জলেই ভাসিয়ে দেবে। কুকুরে তুলসি মঞ্চে তো পাবলিকে ল্যাম্প পোস্টে। তাও এখন তো সব ত্রিফলা... যতসব ভাওতা ! দশ মাথাওয়ালা রাবন কেস খেয়ে গেল আর আমার তো মোটে তিনটি। পাড়ার চ্যাঙরা ছোড়া্র পিছন ঠেসে পাড়ার-ই অষ্টাদশী কে- ঝারি মারা-ই হোক বা শ্রীযুক্ত লোধ বাবুর উপযুক্ত কাস্টমারের খবর রাখাই হোক দিন কেটে যায় এভাবেই। শুধু একটাই দুঃখ এই যে, কবি, শুধু দাড়িয়ে থাকতে কি তাল গাছ কেই দেখলেন ?  ওনার পাড়ায় কি মা-বোন ইয়ে থুরি ল্যাম্প পোস্ট নেই... অগত্যা ফেসবুকেই পোস্ট করিলাম” – জনৈক ল্যাম্প পোস্ট

কোন মন্তব্য নেই: