“প্রথমেই বলে রাখি এ লেখা অধিকাংশ বাঙ্গালীর জন্যে যারা
হুজুক কে নিজের বউ বাচ্চা মা বাবা ভাই বোনের থেকেও বেশি ভালবাসে। আপনি মহান তাই
আপনি বাদ।”
“ওরে সাম্বা, শোন তরেই বলি। কব হে রে হোলি ? “
আপামর বাঙ্গালীর হিন্দির মা মাসি এক করার প্রবনতার থেকেও
বড় বিপদ হল হুজুগ। যে দেশের স্বাধীনতার দিন
সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় মাংসের দোকানে বেশী লাইন পরবে বলে সেই দেশে আমি
আপনি রাতারাতি দেশ উল্টে দেব এ আশা বৃথা। মোদের সহানুভুতি বলিতে মোমবাতি, বাংলা
মিডিয়াম বললে ক্যালানে, চেনা গণ্ডির বিরুদ্দে হাটলেই গট আপ। আপনি ফুসফুস ভর্তি
ইতিবাচকতায় তাজা শিক্ষার অক্সিজেন নিয়ে বসে বসে ভাবছেন একটা সুযোগ পাই দেশ উল্টে
দেব। একগাল ভর্তি পানের পিক নিয়ে সচ্ছ ভারতের সমালোচনা করা আপনার কাজ নয়। আমরা
বাঙ্গালী। সহজে বাস্তব মেনে নেব না, কিন্তু হুজুগ কে বুকে জড়িয়ে নেব। কেন? কারন
হুজুগে মন্তব্যে, যুক্তির আন্টিবায়টিক নাই তথা সহজলভ্য এবং কানের জন্য পুষ্টিকর।
কে বা কারা বাঙ্গালীর অলীক সুখে হাল্কা কার্বাইড স্প্রে করে দিলো তো হয়েছে... এবার
নিতম্ব আস্ফালন দেখলে পিত্তির ১০৪ ডিগ্রি। তার মধ্যে,
ট্রেনে বাসে গুজব রটে... পেপার পরে
হালুম
শুনতা হে, নেট পায়েগা ফ্রী ম্যে ...
এ ক্যাইসে
হোগা, মালুম?
মোদী সিলিকন ভ্যালি তে গিয়ে ফ্রি ইন্টারনেট দেবে ঠিক
করার সাথে সাথে জুকারবার্গ আমার আপনার মুখে দেশজ রঙ মানে ইয়ে গেরুয়া WHITE SPACE সবুজ মাখিয়ে ছারলে( অবশ্য চুন কালি নয় ভাগ্যি)। বাঙালী কি আপ্লুত। অকাল
হোলী... ওরে নেট এত দিনে তুই আমার হোলি। তবে এই ভালবাসার নায়িকা অবশ্যই মমতা পিসি।
পার্কস্ট্রীট কে যিনি একধারে রেপ ও নেটের জন্য বিখ্যাত করেছেন। উনি লোকালি ভেবেছেন
আর মোদী গ্লোবালী – সত্যি বলছি, মা কালী। তবে বাঙ্গালীর এই নেট প্রীতির কারন কি? কারন
এতে অতি সহজে আপনি পৃথিবীর চুলের মুঠি ধরতে পারবেন, লোকজন কে অবাধে নিজের চোঁয়া
ঢেঁকুর তো আমাশার ডেইলি আপডেট দিতে পারবেন। আর বাড়িতে যদি থাকে, নেকু মামনি বা কন্যা...
তাহলে তো কথাই নেই। গুচ্ছের লাইক আর কমেন্টের বন্যা।
আমি অবশ্য ডিজিটাল ইন্ডিয়ার সাপোর্ট করব! না করব না! সারাদিন চুলের ডগায় আচুলি বিচুলি কেটেও ঠিক
বুঝতে পারিনি। তাই ত্রিরঙ্গে রঙ্গিন হতে পারিনি। আমার কাছে নেট পরিষেবা ফ্রী হবে
কি না হবে তার থেকেও অনেক বড় সমস্যা বিদ্যমান।
তবে যে দেশে চাষীর বাড়িতে চালের বদলে বিষের আগমন হয়
সেখানে ইন্টারনেট সমবেদনা জানানোর জন্যে খুব হয়ত ইম্পরট্যান্ট! খিদের পেটে বড়জোর
একটা লাইক দেওয়া যেতে পারে তবে কমেণ্ট নয় অতএব... ... ...
(বুদ্ধিমান লোকের ইশারাই নাকি কাফি... চলুন তো আজ টেস্ট
করিয়া দেখি)
অতএব, দাদা কি বুইলেন?
ইন্টারনেট আপনাকে স্মার্ট করে বটে তবে “আমি তো এমনি এমনি খাই” - এর মতন নেট
করি নয় এটা। প্রসেঞ্জিত যেমন পেটের ভাত বিরিয়ানির তফাত সেখায় ঠিক তেমনই স্লোগান
হওয়া উচিৎ,
“ভরিলে পেট করিব নেট... বুক চিরিলে মোদী...
অন্ন দুবেলা না জুটিলে ... ছাড়িয়া
দিয়ো গদি
আমার পেটে, ভাত ও জোটে... তাই তেরঙ্গা হয় ডিপি
পুর্নিমার চাঁদ, যেন লাগে আজ... বিষ
বোতলের ছিপি
খুদার রাজ্যে পৃথিবী কাঁদছে... নেট ফ্রী তে দেয় নম (NAMO)
বাঙালী হৃদয় বিকশিত হোক... (এই) পার্থনা করি মম”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন