প্রেক্ষ্যাপটঃ প্রেম ভাঙ্গার পরবর্তি অবস্থা নিয়ে রচিত। মুলত
এটি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় অংশে ছাপানর জন্যে রচিত। (মার্চ ২০১৬)
যতই চেস্টা করিনা কেন ঠিক দাতের গোঁড়ায়
প্রেমের কুচিটা যেন আটকে রয়েছে। সদ্য প্রেমের অ্যাবশন করালি তুই। তোর ওই পটল চেরা
সংযমী চোখে, আমার ড্যাবড্যাবে চাহুনি যখন মিশত, বসন্ত তখন গালে হাত দিয়ে এন্ট্রি
নেওয়ার অপেক্ষায়। তারপর লগ্নজীতিয় বসন্ত এসে গেছে। কোকিল-টাই শুধু মিসিং। কদিন আগে
লেখা প্রেমপত্রের অক্ষর গুলো আজ বড়ই বেমানান। আদিখ্যেতা সমান। শুনলাম নাকি তোর আজ
পাকাদেখা। আমি তো মাসের শেষে ধারবাকিতেই আটকে। তবু তার মধ্যে পাঞ্জাবির পকেট হাতরে
দু একটা আটআনা বেরনোর মত আশা বুকে নিয়ে তোর কথা ভাবি। এখন তুই নেই। কোলবালিশ-টাই
তোর হয়ে প্রক্সি দিচ্ছে। মনের ভেতর টা ফেলে রাখা সিগারেটের মতন খুব অভিমানী। কাল
বৃষ্টিতে তোর লেখা শেষ প্রেমপত্রটা দিয়ে নৌকা বানিয়ে ভাসিয়েছি। বৃষ্টির ফোটায় তোর
স্মৃতির অক্ষরগুলো একটা একটা করে ধুয়ে যাচ্ছে। ইচ্ছে করছে মনটা কেও ভেজাই।
আদিক্ষেতার মোড়কে, প্রেমের চালাচালিতে নিত্য দীর্ঘশ্বাস মাথা ঠুকছে। প্রানপাত করে
বানানো পিচ ঢালা রাস্তায় তোর হবু হেটে যাবে এ আশা ছিলনা। কদিন আগে হোয়াটসওয়্যাপের
পাঠানো মেসেজ টার ডবল টিক টা ধুসরই রয়ে গেল। ভেবেছিলাম ওতে নীলের প্রলেপ পরবে আর
মনের ক্ষতে মলম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন