মনের কখনও বয়স বাড়েনা,
প্রেম হতে পারে তোমার-ও ...
হাত বাড়িয়ে প্রেম চাইলে ,
এগিয়ে দিয়ো যা পারো ।।
হয়ত দেবে শুকনো গোলাপ,
হারিয়েছে শুধু গন্ধটা...
পুরনো স্মৃতি অটুট আজও
অভীজ্ঞতার রঙ চটা ।।
দিয়েছিলে যত স্বপ্নসুখ,
ভুলেছ হয়ত সব কথাই
'টেস্ট পেপারে' নাক ডুবালে
আজও তোমার গন্ধ পাই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন