ড্যাং ড্যাং করে হাফ নতুন পাঙ্গাবী টা গলায়
কোনোমতে চাপিয়ে রাস্তায় নেমেছি। না ঠাকুর দেখতে নয়, বন্ধুদের দেওয়া ল্যাদখোর উপাধির থেকে নিষ্কৃতি পেতে। পায়ের জুতোটাও
কোনোমতে পায়ের বুড়ো আঙুল টা জড়িয়ে পড়ে আছে। সপ্তমি তে আমরা প্রত্যেক বারের মতন
বাঁকড়া থেকে বাসে উঠে দমদম পার্ক। জনসমুদ্রের ঢেউ-এ ভাসছি। চারপাশে কত্ত লোক।
চাটুতে এগ পড়ার আগে রিকোয়েস্ট আসছে- "দাদা শসা আর পেয়াজ একটু বেশি ".
এগহীন এগরোল! তাই কোঁত কোঁত করে গিলছে সব। আমি এসব দেখে ঢোঁক গিলছি। হাতে গাবদা
একটা ক্যামেরা। গত বচ্ছর কিনে বেজায় ফাপড়ে পরেছি। ভেবেছিলুম স্মার্টনেসের একটা
হালকা ছোঁয়া শরীরে ছুয়ে যাবে। কিন্তু হা হতস্মি, সুন্দরী
তন্বী টু যামীনি রায়ের দুর্গা, হা করেই চেয়ে রই। হাতের
ডী-এস- এল-আরের দড়িটা সারা হাতে নাগ বেষ্টনী করে পেচিয়ে আছে। সাটার স্পিড, আপারচার, ISO তে ক্যাল্কুলেশনের ঝক্কির থেকে বেটার খালি
চোখে টেবিল ফ্যানের মত দুলকি চালে মস্তকহেলন। বাদিক হতে ডানে। এই তাৎক্ষনিক
স্ক্যনিং ওপারেশনের মধ্যে যদি কোনও সুন্দরী তন্বী চোখে সেঁটে যায় তালে তো আর কোথায়
নেই। ভিড় কেও আমি ভালবাসি। আলসেমির মুহুর্তে সিফিট ডিলিট।
লাইনে দাড়িয়ে মুহুর্তে সহ- দুর্গাপ্রেমীদের এক
নজরে মেপে নিলাম। নাহ! কপাল টাই খারাপ। এক কেশো বুড়ো সামনে দাড়িয়ে ঘনঘন জীবানুর
প্যাকেট ব্রডকাস্টিং করছে। পিছনে এক মহিলা আরেক মহিলা কে ভুতু আর পটলের অভিনয়
স্কিল শোনাচ্ছেন। আমার অবস্থা তখন মানস ভুইয়ার মতন। পরিস্থিতি বলছে পালাও কিন্তু
পারছি নে। হাফ পা, এক পা করে
এগোচ্ছি। পিছনে আমার এক বন্ধু আমায় ঠেলা গাড়ির মতন ঠেলে এগিয়ে নিয়ে চলেছে। আসলে
বনগাঁ লাইনের যাত্রী তো। এগোতে গেলে ঠেলা খাওয়া টা ভীষণ দরকার। অবশেষে সহযাত্রীর
কনুইয়ের গুঁতো কে অগ্রাহ্য করে মোক্ষ লাভের জন্যে এগিয়ে চললুম। গাছ পালা চারপাশে
ঝলমল করছে টুনিতে। এক গাদা মুণ্ডুর মধ্যিখানে নিজ মুণ্ডুকে বাচিয়ে অবশেষে তেনার
দেখা পেলুম। টেরিয়ে মহিষাসুরের দিকে তাকিয়ে। হাতে ত্রিফলা। করজোড়ে প্রনাম করে
ভক্তি ট্রান্সমিট করতে যাব, সিকিউরিটি ধাক্কা মেরে এগিয়ে
দিলে। হাফ ভক্তি, হাফ দর্শনে আমার তখন ভ্যাবাচ্যাকা অবস্থা। এরপর
তো আডাম টিজিং চলছেই। প্যান্দেল থেকে বেরিয়েই বন্ধুদের বললাম চল খাই।
প্রত্যুত্তর-এ একরাশ বাছাই করা খিস্তি খেলাম। পইটিক আন্দলনে পাশবিক অত্যাচার।
অগত্যা পায়ে পায়ে এগিয়ে যাওয়া দ্বিতীয় গন্তব্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন